Search This Blog

Powered by Blogger.

Blog Archive

এয়ার স্ট্রাইকে জঙ্গির মৃত্যু ও অভিযানের সত্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন মমতা

গত ২৬ ফেব্রুয়ারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় বিমানবাহিনীর তরফে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা এবং প্রায় কয়ে...



গত ২৬ ফেব্রুয়ারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় বিমানবাহিনীর তরফে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা এবং প্রায় কয়েক শতাধিক মানুষের মৃত্যুর সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রশ্ন ‘আমরা জানতে চাই যে এয়ার স্ট্রাইকে কতজন মারা গেছেন? কারা মারা গেছেন? সত্য ঘটনা কি? বিস্তারিত তথ্য আমরা কেউ জানি না। দেশবাসী তো বিস্তারিত জানতেই পারে।’
বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রধান প্রশ্ন তোলেন ‘প্রথম দিন থেকেই টিভিতে শুনলাম ৩০০ মানুষ মারা গেছে, ৩৫০ মানুষ মারা গেছে-আরও কত কি। আমরা জানতে চাই কত লোক মারা গেছে? আদৌ মানুষ মারা গেছে কি না? বোমটা ঠিক কোথায় ফেলা হয়েছিল কিংবা আদৌ বোমটা ঠিক জায়গায় ফেলা হয়েছিল কি না?  এর সত্য ঘটনাটা কি? লোকে তা জানতে চায়। দেশবাসীর সত্য জানা উচিত।’
কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতির অভিযোগ এনে তিনি বলেন ‘দেশের পক্ষে আমরা সবাই, দেশের মাটিকে আমরা সকলেই ভালবাসি। কিন্তু জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করা আমরা ভালবাসি না। জওয়ানদের রক্তের দাম অনেক বেশি। জওয়ানদের রক্ত আমাদের গর্ব, তারা সীমান্তে লড়াই করে।’ 
পুলওয়ামা জঙ্গি হামলা কিংবা ভারতীয় বিমানবাহিনীর এয়ার স্ট্রাইক’এর পরে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির সাথে কেন একটা বৈঠকও করেন নি বা প্রধানমন্ত্রীর তরফে কিছু বলা হয় নি-তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা ব্যনার্জি। 

COMMENTS

Name

Politics,2,
ltr
item
magonedemo: এয়ার স্ট্রাইকে জঙ্গির মৃত্যু ও অভিযানের সত্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন মমতা
এয়ার স্ট্রাইকে জঙ্গির মৃত্যু ও অভিযানের সত্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন মমতা
magonedemo
https://magonedemo24.blogspot.com/2019/02/blog-post.html
https://magonedemo24.blogspot.com/
https://magonedemo24.blogspot.com/
https://magonedemo24.blogspot.com/2019/02/blog-post.html
true
4130094322622746091
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy